1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

সাগরকন্যা কুয়াকাটায় দুদিন

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫৯২ Time View

          – বেলায়েত হোসেন লিটন

ফরিদপুরের ঐতিহ্যবাহী  নগরকান্দা প্রেস ক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ উপলক্ষে সকল সদস্যদের স্ত্রী, সন্তানদেরকে নিয়ে সাগরকন্যা কুয়াকাটায় দুদিন আনন্দ ভ্রমণ করে আসলাম। নির্ধারিত তারিখ অনুযায়ী গত বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পেট্রোল পাম্প হতে হানিফ পরিবহন ও নড়াইল এক্সপ্রেস পরিবহনের দুটি বাসে করে পরিবার নিয়ে আমরা রওয়ানা হলাম কুয়াকাটার উদ্যোশে। পথিমধ্যে দুবার যাত্রা বিরতি করে সহিসালামতে পৌছালাম সাগরকন্যা কুয়াকাটার বীচে। আমিসহ বেশ করেকজন সাংবাদিকের পরিবার উঠলাম পাঁচতারা আবাসিক হোটেলে,  নীচতলা থেকে পাঁচতলা পর্যন্ত থাকলো আমাদের সদস্য ও তার পরিবারের লোকজন। এছাড়া ও যার যার পছন্দের হোটেলে উঠলেন অনে সাংবাদিক ও তাদের পরিবারের লোকজন।
ফ্রেশ হয়ে বিকালেই সারতে হলো দুপুরের খাবার। যায় যার পছন্দের রেষ্টুরেন্টে তার পরিবারের লোকজন নিয়ে খাওয়া দাওয়াসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করার দ্বায়িত্ব নিজ নিজ বলে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী দুদিনের আনন্দ ভ্রমণে সেটাই হয়েছে। নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদ (সম্পাদক ও প্রকাশক দৈনিক খোলাচোখ) এর নেতৃত্বে এসময় আরো যারা ছিলেন সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন (বিশেষ প্রতিনিধি দৈনিক খবরপত্র), সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়া (দৈনিক বাঙালী খবর), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (দৈনিক যায়যায়দিন), সাবেক সভাপতি শামসুল হুদা হুদু ( দৈনিক ফরিদপুর), সাবেক সভাপতি বোরহান আনিস ( দৈনিক সমকাল), যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান পান্নু ( দৈনিক ফরিদপুর কন্ঠ), অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা ( দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মশিউর রহমান মিন্টু (বঙ্গ টিভি),  সদস্য শওকত আলী শরীফ ( দৈনিক দিনকাল), শহিদুল ইসলাম ( দৈনিক বাংলাবাজার), তৌহিদুল ইসলাম তুহিন (দৈনিক শব্দ মিছিল), নিজাম নকীব (দৈনিক ভোরের কাগজ), মিজানুর রহমান (দৈনিক জনতা), শফিকুল খান জনি ( মাইটিভি), শফিকুল ইসলাম মন্টু ( ফাল্গুনী টিভি), রেজাউল করিম (দৈনিক খবর), এসএম আসাদুজ্জামান আক্কাস ( দৈনিক ভোরের পাতা), ক্রীড়া সম্পাদক হাসান রাহুল আল ফয়সাল ( দৈনিক খোলাকাগজ), এহসানুল হক ( দৈনিক খোলাচোখ), আসিফ মাহবুব আকাশ ( ব্যাবস্থাপনা সম্পাদক দৈনিক খোলাচোখ) সহ আরো কিছু অতিথি উপস্থিত ছিলেন আমাদের সাথে।
শুক্রবার সকালে সূর্য্যদয় দেখা, সাগরে গোসল, শুটকিপল্লী, ঝাউবাগান, বীচে স্পীড বোর্ডে ভ্রমণ, ঘোড়ায় চড়া, শুটকি মাছ কেনা, বার্মিজ আচার, পোশাক, কসমেটিক কেনাকাটা সম্পন্ন করে সাংবাদিকরাসহ তাদের পরিবারের লোকজন। অনেকেই দুপুরের খাবার শেষ করে, তবে চারটায় নগরকান্দার উদ্দোশ্যে সকলেই রওয়ানা হই। পথিমধ্যে দুবার যাত্রা বিরতি করলে অনেকেই বরিশালের উজিরপুর এলাকায় হোটেলে খাওয়া দাওয়া সেরে নেন। রাত ১০ টায় নগরকান্দায় এসে পোছায় আমাদের বহন করা বাস দুটি। সব মিলিয়ে সকলেই দারুণ উপভোগ করে সাগরকন্যা কুয়াকাটা আনন্দ ভ্রমণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho