1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে সরকারি জায়গার মাটি কেটে বিক্রির দায়ে এক ইউপি সদস্যের কারাদন্ড

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫৯৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের ১২ নং- গোহালা ইউনিয়নের সুইজগেটে অবৈধভাবে নদীরপাড় থেকে মাটি কাঁটা ও বিক্রির অপরাধে সালাউদ্দিন শেখ মান্দার (৪৫) নামের এক ইউপি সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার গোহালা ইউনিয়নের সুইচগেট এলাকায় এ অভিযান পরিচালনা করে এক ইউপি সদস্যকে এ কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা।

এসময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ
উপস্থিত ছিলেন

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোহালা ইউনিয়নের সুইচগেট এলাকায় সরকারি জায়গার মাটি কেটে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলো সালাউদ্দিন শেখ। পরে খবর পেয়ে বিকালের দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় ভেকু (মাটি কাঁটার মেশিন) দিয়ে নদীর পাড় খনন ও মাটি কাঁটায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ১২নং গোহালা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho