1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৪৫ জন

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪৯৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে ও বিভিন্ন ধাপে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাছাইকৃত ৭ জন নারী এবং ৩৮ জন পুরুষ প্রার্থীকে রোববার (১৯ মার্চ) প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম এর সভাপতিত্বে নিয়োগ বোর্ডটি রোববার জেলা পুলিশের পুলিশ লাইন্সে সন্ধ্যায় চূড়ান্ত ভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।

এসময় নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ আনন্দে অভিভূত ও আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেকে এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় একজন পুলিশ সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন- ব্যাপারটি ভেবে কান্নায় অশ্রুসজল হয়ে পড়েন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যগণ অংশগ্রহনকারী সকল কৃতকার্য প্রার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের নবাগত পুলিশ সদস্য হিসেবে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho