1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২,আহত ১ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ভাটিয়পাড়া-নড়াইল-খুলনা সড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা নামক স্থানে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট দুইজন নিহত।

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫২৫ Time View

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার কালনা ফেরিঘাট থেকে আসা একটি অটো ভ্যানকে একই দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে মোঃ ইকরাম শেখ (৫৫) মারা যায়। ভ্যান যাত্রী শংকরপাশা গ্রামের খোরশেদ শেখের ছেলে মোঃ আহাদ শেখ (৪৫),একই গ্রামের বারিক শেখের ছেলে মোঃ চুন্নু শেখ(৪০) মারাত্মক আহত অবস্থায় কাশিয়ানী হাসপাতালে আনার পথে মোঃ আহাদ সরদার মারা যায়। অপর আহত চুন্নু শেখকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়,বালুবাহী ট্রাকগুলি অল্প বয়সী অদক্ষ চালকরা চালায় ফলে হরহামেশা এসব দূর্ঘটনা ঘটছে।

কাশিয়ানী থানার এস,আই দেওয়ান সাদেকুল ইসলাম এ প্রতিবেদককে ঘটানাটি নিশ্চিত করে বলেন, ট্রাকটি পিছন থেকে অটো ভ্যানটিকে চাপা দিলে এ দূর্ঘটনাটি ঘটে এবং দুইজন মানুষ অকালে প্রাণ হারালো।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, অবশ্যই আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho