1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে জিম ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ডাক্তার গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৩৪৮ Time View

কে,এম আবুবকর ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আলাউদ্দিন ওরফে ডাঃ মোঃ আশরাফ উদ্দিন নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার
করে এক বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২১ মার্চ বেলা ১ টার দিকে মুকসুদপুর সদরের জিম ডায়াগনস্টিক সেন্টার থেকে এ ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার সাহার নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করেন । আলাউদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগ,বক্ষব্যাধি ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত তার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থী হওয়ায় এক বছরের কারাদন্ড দেয়া হয়। সে বরিশাল সদর উপজেলার বাবুগঞ্জ গ্রামের হারুন অর রশিদের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho