1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতি এ এন এম বসির উল্লাহ – এর শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫১২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এ এন এম বসির উল্লাহ।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সফর সঙ্গী হিসেবে এসময় তার সহধর্মিণী ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) নিয়াজ মাহমুদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরে বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তিনি স্বাক্ষর করেন। এর আগে বিচারপতি এ এন এম বসির উল্লাহ গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির ও জেলা বিচার বিভাগের পক্ষে সহকারী জজ নিয়াজ মাহমুদ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে জেলা পুলিশ প্রশাসন তাকে হাউজ অব গার্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho