1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে ভূমিহীনদের জন্য নির্মিত আরো ৪০টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫৩৭ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরের ভূমিহীনদের জন্য নির্মিত আরো ৪০ টি ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ‘আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার’ স্লোগানে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে নির্মাণ করা হয়েছে এসব সেমিপাকা ঘর। বুধবার (২২ মার্চ ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ফারুখান মিলনায়তনে এই ঘর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের কয়েকটি উপজেলার সঙ্গে মুকসুদপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই দুই শতাংশ জমির দলিলসহ এই ঘরগুলো উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে হস্তাহন্তর করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক মো: গোলাম কবির। উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল রাশদী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: ছিরু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফয়জুল মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা,
এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ৫শ ৫৩ টি পরিবারসহ উপজেলার মোট ৬শ ৩৩ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছে। ফলে দেশের ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলার তালিকায় যোগ হয়েছে মুকসুদপুরের উপজেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho