1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

নগরকান্দায় গণকবরে পুষ্পমাল্য অর্পণ করলেন সংসদ সদস্য

  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫০১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় কোদালিয়া শহীদনগর গণকবরে শহীদদের প্রতি সম্মান নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করেছেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
শনিবার সকালে কোদালিয়া শহীদনগর গণকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় পুলিশ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। ১৯৭১ সালে কোদালিয়া গ্রামে একই সাথে ২৯ জনকে পাকসেনারা হত্যা করে। আর এই গণকবরেই তাদেরকে একই স্থানে দাফন করা হয়। এখানেই নির্মিত হয় গণকবর স্মৃতি সৌধ। এসময় সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল,  সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, ভাইরাস – চেয়ারম্যান শেখ চুন্নু, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho