1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৫২১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

মহান স্বাধীনতা দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ।

দিবসটির প্রথম প্রহরে ২৬ মার্চ রাত ১২.০১ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিএম-এর নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব ব্রত পালের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কিউ এম মাহাবুব-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ পৌর প্রশাসন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হকের নেতৃত্বে এলজিইডি’র সকল প্রকৌশলীগণ, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের নেতৃত্বে টুঙ্গিপাড়া পৌর প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুনের নেতৃত্বে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকারের নেতৃত্বে দপ্তরের অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল ও উপ-বিভাগীয় প্রকৌশলী বিএম ইছানুল কবীরের নেতৃত্বে জেলা পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেনের নেতৃত্বে অন্যান্য প্রকৌশলী গন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর মহান মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদের সম্মানার্থে দাঁড়িয়ে সবাই এক মিনিটের নীরবতা পালন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাট শেষে সকলে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho