1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪৭৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

রোববার দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এর সকালে উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় আরো যারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ পুলিশ,  বাংলাদেশ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অংগসংগঠণ, বাংলাদেশ কংগ্রেস, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি, নগরকান্দা সরকারি কলেজ, নগরকান্দা প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়। 

বিকালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্যর সহধর্মিনী শাহানাজ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমনোয়ারা বেগম, হাফিজুর রহমান শরীফ, ভাইস- চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা বেগম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান মোস্তফা খান, কাজী আবুল কালাম, হাবিবুর রহমান বাবুল তালুকদার, কামরুজ্জামান সাহেব ফকির, আরিফ হোসেনসহ আওয়ামিলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho