1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ২০ টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছে প্রভাবশালীরা

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫৩২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মধ্য-শাকপালদিয়া গ্রামের ছিমেলের খালপারের সড়কটি এলাকার প্রভাবশালী একটি মহল বন্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শাকপালদিয়া গ্রামের শুকুর মোল্লার ছেলে ছমির মোল্লা ও কবির মোল্লা এবং তাদের লোকজন সড়কের উপর পাটকাঠির পালা দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে রেখেছেন।
এতে এলাকার অন্তত ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর,  ভুক্তভোগীদের পক্ষে একটি লিখিত অভিযোগ দিয়েছেন শাকপালদিয়া গ্রামের আঃ ছত্তার শেখের ছেলে মোঃ আজিজুল হোসেন (রানা)।

আজিজুল হোসেন বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোকজন চলাফেরা করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা রাস্তা দিয়ে যাতায়াত করে। গ্রামের সকলেই  রাস্তা ব্যবহার করে মাঠের যাবতীয় ফসল বাড়িতে আনা-নেওয়াসহ বিভিন্ন হাট বাজারে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আনা নেওয়া হয়।

কিন্তু শাকপালদিয়া গ্রামের ছমির মোল্লা ও তার লোকজন, দীর্ঘ ১৭ দিন ধরে সর্বসাধারনের যাতায়াতের রাস্তাটি জোর পূর্বক পাটকাঠির পালা দিয়ে বন্ধ করে রেখেছে। এতে করে কেউ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেনা।

গ্রামের সকলেই বর্তমানে চরম ভোগান্তির মধ্যে দিন যাপন করছে। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারতেছে না এি রাস্তা দিয়ে। জরুরী কোন কাজে কেউ কোন ভাবেই যেতে পারছে না। কেউ অসুস্থ হয়ে পড়লে, তাকে হাসপাতালে নেওয়ারও কোন ব্যবস্থা নাই। তাকে বার বার রাস্তা থেকে পাটকাঠির পালা সরানোর কথা বলা হলেও সে কারো কোন কথা শোনে না। সে জোর পূর্বক পেশি শক্তির বলে সরকারি রাস্তা বন্ধ করে রেখেছে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধান না হওয়ায় সকলের পরামর্শে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছি।

অভিযোগের সত্যতা স্বীকার করে ছমির মোল্লা বলেন, এই রাস্তা দিয়ে এলাকার শত শত মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার পাশের কয়েকটি গাছের কারনে রাস্তার উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। গাছ গুলো কেটে না নেওয়ায়, আমি রাগ করে রাস্তা বন্ধ করে রেখেছি।

নগরকান্দা উপজেলা নির্বাহী মঈনুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho