1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায়  ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের বিভিন্ন  অভিযোগ

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৯২ Time View

বেলায়েত হোসেন লিটল
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকিরের বিরুদ্ধে পরিষদের সদস্যদের নানা অভিযোগ।

রোববার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন, পুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য।

লিখিত অভিযোগে জানা যায়, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির তার নিজ ক্ষমতাবলে ইউপি সদস্যদের সাথে কোন মিটিং না করেই সব কাজ নিজের মত করে টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে ইউপি সদস্যগণ তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে কোন বরাদ্ধ নাই এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে, এবং বলে পরিষদে কিছু নাই তোমরা কেন পরিষদে আসো, তোমাদের আর পরিষদে আসার দরকার নাই।

টিআর কাবিখা, কাবিটা, ১%, উন্নয়ন, হাট বাজার, এডিবিসহ কোন প্রকল্পের কাজ এখনও করেন নাই। বিভিন্ন ভাতা, ডিপ টিউবয়েল চেয়ারম্যান নিজের ইচ্ছা মতো দিয়ে থাকে, বর্তমানে দুলালি পাকা রাস্তা থেকে ছোট কুমারদিয়া পর্যন্ত কাবিটা প্রকল্পের কাজ চলমান রয়েছে,  শ্রমীক দিয়ে কাজ করার কথা থাকলেও চেয়ারম্যান তার নিজ ক্ষমতা বলে ভ্যেকু বসিয়ে অবৈধ ভাবে রাস্তার কাজ করেছেন। আমরা তার  আইনানুগ শাস্তি দাবি জানাচ্ছি।

এবিষয়ে পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, ইউপি সদস্যরা আমার কাছে বিভিন্ন সময় নিয়ম বহির্ভূত কাজে সহযোগিতা চায়, আমি তাদের অন্যায় দাবি না মানায় তারা আমার বিরুদ্ধে হয়তো উদ্দেশ্য মুলকভাবে এঅভিযোগ করেছেন, তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে।
কাবিটা প্রকল্পের কাজ শ্রমীক দিয়ে না করিয়ে ভ্যেকু দিয়ে কেন করিয়াছেন? প্রশ্ন করলে তিনি বলেন, যে জায়গা থেকে মাটি উত্তোলন করার কথা ছিল বৃষ্টির কারনে সেখানে পানি বেধে যায়। আমার প্রকল্পে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে আমার কাজ করা সম্ভব না, তাই ভ্যেকু দিয়ে করিয়েছি। তিনি আরও বলেন, যারা কাজই করেনা তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, আমি কাজ করলেই যতো অভিযোগ।

এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাবিটা প্রকল্পে শ্রমিক ব্যবহার না করে ভ্যেকু ব্যবহার করেছেন এবিষয়ে আমি কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আমি আমার উর্ধতন কর্মকর্তাকে জানাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, পুরাপড়া ইউনিয়ন পরিষদের ৭ সদস্য আমার কাছে বিভিন্ন অনিয়ম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন, আমি একটি তদন্ত কমিটি করে দিয়েছি সকল প্রতিনিধির উপস্থিতিতে শুনানি করে একটি প্রতিবেদন জমা দিতে বলেছি, প্রতিবেদন জমা দিলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho