1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কাশিয়ানীতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৬ কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানী হাসপাতালের পরিত্যক্ত কক্ষে চাঞ্চল্যকর ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত অন্যতম পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গত ২৩ মার্চ দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন একটি হাসপাতালের পুরাতন পরিত্যক্ত ভবনে আসামী ইমন ও তার সহযোগীরা ১৬ বছর বয়সী ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে আসামীরা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ভিকটিমের কাছে বিস্তারিত শুনে তার মা বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় ইমনসহ ০৫ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই নিকৃষ্ট ঘটনাটি তখন বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে জানতে পেরে র‍্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি চৌকস আভিযানিক দল ০৬ এপ্রিল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন আপর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলায় পলাতক আসামী ইমন (২২), পিতা-রাজ্জাক মু্ন্সী, থানা-কাশিয়ানী জেলা-গোপালগঞ্জকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত গণধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তরের করা হয়েছে।

  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৭৩৫ Time View

কাশিয়ানীতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৬

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কাশিয়ানী হাসপাতালের পরিত্যক্ত কক্ষে চাঞ্চল্যকর ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত অন্যতম পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

গত ২৩ মার্চ দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন একটি হাসপাতালের পুরাতন পরিত্যক্ত ভবনে আসামী ইমন ও তার সহযোগীরা ১৬ বছর বয়সী ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে আসামীরা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ভিকটিমের কাছে বিস্তারিত শুনে তার মা বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় ইমনসহ ০৫ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই নিকৃষ্ট ঘটনাটি তখন বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে জানতে পেরে র‍্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি চৌকস আভিযানিক দল ০৬ এপ্রিল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন আপর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলায় পলাতক আসামী ইমন (২২), পিতা-রাজ্জাক মু্ন্সী, থানা-কাশিয়ানী জেলা-গোপালগঞ্জকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত গণধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তরের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho