1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কাশিয়ানীতে লাভলু মৃধার সমর্থকদের ইফতার মাহফিল কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৮৫ Time View

গোপালগঞ্জ কাশিয়ানীতে আ, লীগ নেতা মো, শরাফত হোসেন লাভলু মৃধার সমর্থকদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ রমজান, উপজেলা শহীদ মিনার চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগ মুহূর্তে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফের কামনা করে দোয়া হয়। সেই সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলীয় সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়, সেই সাথে দেশের জনগণের সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক চেয়ারম্যান মোঃ কুদ্দুসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু , উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্লা খালিদ হোসেন লেবু, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আলমগীর মুন্সী, যুবলীগ নেতা আবুল কালাম কালু মিয়া ও এম এ খালেক কলেজের ভি পি কে এম মোর্শেদ আলম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সমর্থকদের কাছ থেকে জানা যায়, শরাফত হোসেন লাভলু মৃধা, ৩৫ বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শ ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। তিনি সব সময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। ছাত্রলীগ থেকে যুবলীগ আর যুবলীগ থেকে আওয়ামী লীগ সংগঠনে নিঃস্বার্থভাবে রাজনীতি করে আসছেন। তিনি সাবেক উপজেলা আ, লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ‌।
গত উপজেলা আ, লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ সমর্থন থাকা সত্ত্বেও ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ঐ পদ থেকে তাকে বঞ্চিত করেছেন। তাই কাশিয়ানীতে আওয়ামীলীগের রাজনৈতিক গতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে, শরাফত হোসেন লাভলু মৃধাকে উপজেলা আওয়ামী লীগের সম্মানিত অবস্থানে রাখার জন্য জোর দাবি জানিয়েছেন সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho