1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় বিএনপির অবস্থান কর্মসূচি পালন

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৬৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে।
শনিবার বিকালে জুঙ্গুরদীর আভা অফিসের সামনে উপজেলা বিএনপির আয়োজনে, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিদ্যূত, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামীলীগের সরকারের সর্বগ্রাসী, দূর্ণিতীর প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচী পালন করে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব হোসেন মিঞা, আলিমুজ্জামান সেলু, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস মাতুব্বর, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন বকুল মাতুব্বর, বিএনপি নেতা তালুকদার নাজমুল হাসান, কাজী সোয়েবুর রহমান, রেজাউল আলম রিজু, দেলোয়ার হোসেন, সাদেকুর রহমান, ফকরুজ্জামান ফকো, জেলা যুবদলের যুগ্ন- সম্পাদক হেলালউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, জহির উদ্দীন চোকদার, মজিবুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচীতে উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন আমরা সারাদেশে শান্তি পুর্ণভাবে অবস্থান কর্মসূচী পালন করছি। তারই অংশ হিসেবে আজকের এই অবস্থান কর্মসূচী। বিএনপি কোন প্রকার বিশৃঙ্খলা করছেনা যে কোন ধরনের কর্মসূচীতে।
তিনি আরো বলেন এদেশে আর নিশি রাতের নির্বাচন হতে দেওয়া হবেনা, বঙ্গবাজারে যেরকম আগুন লেগেছে, ঠিক তেমনি সারাদেশে হত্যার আগুন, দ্রব্যমূল্যে আগুন লেগেছে সেই আগুনে সারাদেশ জ্বলছে। তাই আজকে সময় এসেছে আওয়ামীলীগ সরকারকে হটানোর। এই সরকারকে হটানোই হচ্ছে ইবাদতের কাজ। এখন ঘরে বসে থাকার সময় নাই। সবাইকে ঐক্যবদ্ধহয়ে আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।
পরে অবস্থান কর্মসূচীতে অংগ্রহনকারীদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho