1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে খ্রীষ্টিয়ান ফেলোশিপের উদ্যোগে প্রাতঃকালীন উপাসনা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৪৭৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ খ্রীষ্টিয়ান ফেলোশিপের উদ্যোগে প্রাতঃকালীন উপাসনা অনুষ্ঠিত হয়েছে।

“মৃতদের মধ্যে জীবিতদের অন্বেষণ কেন করিতেছ? এ মূলবচনকে সামনে রেখে রোববার (৯ এপ্রিল) ভোর ৫ টায় গোপালগঞ্জ স্থানীয় পৌরপার্কে পুনরুত্থান (প্রাতঃকালীন) উপাসনার এ আয়োজন করে গোপালগঞ্জ খ্রীষ্টিয়ান ফেলোশিপ (জিসিএফ)।

জিসিএফ সম্পাদক শিমিয়ন হাজরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসিএফ -এর সভাপতি রেভা প্রভাস বাড়ৈ।

অনুষ্ঠানে প্রশংসা ও আরাধনা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান হ্যাপি বৈদ্য। প্রারম্ভিক প্রার্থনা করেন রেভা ডেভিড রায়। শুভেচ্ছা বক্তব্য ও পবিত্র বাইবেল পাঠ করেন রেভা প্রভাস বাড়ৈ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন রেভা জিভিঙ্ক গোমেজ, রেভা জোসেফ পান্ডে, রেভা শমুয়েল এস বালা। মূলবচন পাঠ করেন রেভা নথনেল রায়। বাক্য প্রচার করেন পলেন পাড়ৈ। প্রার্থনা ও অসিত বচন করেন রেভা জোসেফ পান্ডে।

এসময় জিসিএফ -এর সহ-সম্পাদক মি.মুন্না বালা, কোষাধ্যক্ষ মি.সবুজ বৈদ্য, রেভা স্বপন বিশ্বাস, রেভা নিলরতন বিশ্বাস, পাষ্টর এ্যাডওয়ার্ড বাড়ৈ সহ প্রায় দেড় সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সকলের মাঝে জলখাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho