1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

পেশাদার সাংবাদিক সমন্বয়ে কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের পূর্ণ কমিটি ঘোষণা

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৫৩৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন সংগঠনের সমন্বয়ে সত্যের সদস্য বিশিষ্ট সাংবাদিক ঐক্য পরিষদের পূর্ণ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) কাশিয়ানী প্রেসক্লাবে দিনব্যাপী তিন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে এ ঐক্য পরিষদ গঠন করা হয়।

ঐক্য পরিষদে, কাশিয়ানী প্রেসক্লাবের সাবেক সভাপতি, ফায়েকুজ্জামানকে সভাপতি, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মিলটন খানকে সাধারণ সম্পাদক করে পূর্ণ কমিটি ঘোষণা করে। এ কমিটিতে উল্লেখযোগ্য পদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্নাকে সহ-সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদ ও ইত্তেফাক উপজেলা প্রতিনিধি আহাদুল হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, কাশিয়ানী প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিপ্লব হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ফোরামের ইবাদুল রানাকে সহ-সাংগঠনিক সম্পাদক, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে দপ্তর সম্পাদক, কাশিয়ানী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাইজুল ইসলাম টিটনকে অর্থ বিষয়ক সম্পাদক, প্রেসক্লাবের সদস্য লিয়াকত হোসেন লিংকনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, পরশ উজিরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, রিপোর্টার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বায়তুল হাসান ও উপজেলা প্রেসক্লাবের মো. আসাদুজ্জামান (এম এ জামান) এবং কাশিয়ানী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চৌধুরী আবু তালেব, জিয়াউল হক পান্নু শিকদারকে
সদস্য পদে কন্ঠ ভোটে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়াও তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওয়াহিদুজ্জামান, কাজী ওমর হোসেন, মোহাম্মদ মিকাইল মিয়া। ঐক্য পরিষদ পূর্ণ কমিটির নেতৃবৃন্দ জানান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল, সমাজ সংস্করণ ও উপজেলার পেশাদার সাংবাদিকের মানোন্নয়ন ও অধিকার এবং অপ-সাংবাদিকতা দূর করতে ঐক্য পরিষদ কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho