1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

এসো বই পড়ি, জ্ঞান অর্জন করি” কাশিয়ানী বাতি ঘরে ভোরের কাগজ প্রকাশনার বই বিতরণ

  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৪৬২ Time View


কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: “এসো বই পড়ি, জ্ঞান অর্জন করি”, এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাবলিক লাইব্রেরী বাতি ঘরে, ভোরের কাগজ প্রকাশনার বহুল আলোচিত ৫ টি বই বিতরণ করা হয়েছে।
১১ এপ্রিল বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, ভোরের কাগজ প্রকাশনার পক্ষ থেকে, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শহীদুল আলম মুন্নার উদ্যোগে বাতিঘরের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের হাতে এ বই তুলে নেওয়া হয়।
বহুল পরিচিত বইগুলি,
দৈনিক ভোরের কাগজের সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও সালেক নাসির উদ্দিন এর সম্পাদনার,১’ পিতা, ২’ সংগ্রাম ও সাহিত্য-বেগম রোকেয়া থেকে শেখ হাসিনা, ৩’ করোনা কাহিনী, ৪’ সেরা দশ উপন্যাস ও ৫’ সেরা লেখক নির্বাচিত গল্প সংকলন সেরা গল্প। এ পাঁচটি বই আনুষ্ঠানিকভাবে কাশিয়ানী পাবলিক লাইব্রেরী বাতিঘরে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এ সময়, বাতিঘরের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ফায়কুজ্জামান, সাধারণ সম্পাদক মিল্টন খান, সহ-সভাপতি মিজানুল আলম মোরাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, ইবাদুল রানা সহ বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho