1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

নগরকান্দা প্রেস ক্লাবে স্মার্ট টিভি উপহার দিলেন মেজর (অবঃ) আতমা হালিম

  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৭০৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ  প্রতিনিধিঃ

ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন উপহার হিসেবে প্রদান করেছেন বাংলাদেশ সেনা পরিষদের সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মেজর (অবঃ) আতমা হালিম।
শুকবার বিকালে নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেলিভিশনটি সাংবাদিকদের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেন মেজর অবঃ আতমা হালিম।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান মিলন, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, কাউসার মিয়া, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, সিনিয়র সাংবাদিক শওকত আলী শরীফ, মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনি, ফয়সাল হোসেন, যুবলীগ নেতা রাসেল খানসহ অন্যান্ন সাংবাদিক বৃন্দ।

এর আগে দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বেতাল গ্রামের মান্দার মোল্যাসহ  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ঢেঁউ টিন ও ঈদ উপহার হিসেবে বস্তু বিতরণ করেন মেজর (অবঃ) আতমা হালিম।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho