1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

সরকার আরো লুটপাট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে ——শামা ওবায়েদ ইসলাম রিংকু

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৮৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বর্তমান সরকার দেশের টাকা লুটপাট করে ফকির করে দিয়েছে। এর আরো টাকা লুটপাট করতে দেশে সারের দামসহ বিভিন্ন কৌশল অবলম্বন  করছে। কৃষকের ফসলের সঠিক দাম দিচ্ছেনা। দেশের কৃষককে পথে বসতে শুরু করেছে। তিনি বুধবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় ইফতার মাহফিলের পূর্ববতী আলোচনা সভায় এ সব কথা বলেন। লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে এ ইফতার মাহফিলের আয়োজন করে লস্করদিয়া ইউনিয়ন  বিএনপি।

ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জাজরিছ মাতুব্বরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল,  সিনিয়র সহসভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার সহ স্থানীয় নেতাকর্মীরা।

শামা ওবায়েদ এর আগে সরকার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পৌর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মারুফের বাড়ীতে যান এবং তসর পরিবারের খোঁজ খবর নেয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার পরিবারের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho