1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে ঘোষগাতী সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে বীর মুক্তিযোদ্ধা সহ গ্রামবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪৭০ Time View

দৈনিক শতবর্ষ ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দী ইউনিয়নের ঘোষগাতী গ্রামের ঘোষগাতী-সোনাশুর সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে বীর মুক্তিযোদ্ধা সহ গ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত তারা একে অপরের হাতে হাত রেখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঘোষগাতী সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ওই গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ এ বিষয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানাগেছে। অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ সহ মানববন্ধনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা এম.এইচ. দাড়িয়া মঞ্জু (৬৫), বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান দাড়িয়া (৭৮), মো. হাফিজুর রহমান আজাদ (৫২), মো. ইকরাম মোল্যা (৫০), মো.রিপন দাড়িয়া (৩৮), মাহামুদ মোল্যা (১৬), নজরুল ইসলাম (৬০), পারভীন সুলতানা জেসি বেগম (৩০) জানান, তৎকালীন মন্ত্রী ও সংসদ সদস্য মোল্যা জালাল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর আবাল্য বন্ধু হওয়ার সুবাদে এই এলাকায় বঙ্গবন্ধুর অবাধ বিচরণ ছিলো। এখানে আসছেন সুযোগ পেলেই তিনি ঘোষগাতী গ্রামে আসছেন। এছাড়া গোপালগঞ্জ ২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি একাধিকবার এখানে সমাবেশ করেছেন এবং তার নির্দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সড়কটি বাস্তবায়ন করছে। এদিকে ঠিকাদার কর্তৃক খানা-খন্দ সহ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের সকল শ্রেণি-পেশার প্রায় দুই হাজার মানুষ। সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী গ্রামবাসীরা। মানববন্ধন শেষে এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে গ্রামবাসীদের পক্ষে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে মানববন্ধনের খবর পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস.এম.জাহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে গণমাধ্যমকে জানান, সিডিউল মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ঘোষগাতী-সোনাশুর সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho