1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র নিতে অর্থ আদায়ের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪১৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় এসএসসি পরীক্ষার্থীদের নিকট হতে প্রবেশ পত্র নিতে অর্থ আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েক পরীক্ষার্থীর অভিভাবকেরা ফোন করে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ করছেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে একশত টাকা করে আদায় করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী জানায়, হেড স্যার বলে দিয়েছে একশত টাকা যে না দিবে তাকে পরীক্ষার প্রবেশ পত্র দেওয়া হবে না। প্রবেশ পত্র না দিলে আমরা পরীক্ষা দিবো কেমনে তাই একশত টাকা দিয়েছি।
আরেক পরীক্ষার্থী জানায়, ফরম পূরনেও তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল।

২ হাজার একশত ৪০ টাকা নেয়ার নিয়ম থাকলে ও সেখানে ২ হাজার ৩ শত টাকা করে আদায় করা হয়েছে।

অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুশান্ত সরকার

তিনি বলেন আমার অফিসের খরচ বাবদ টাকা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমিতো একশত টাকা নিয়েছি আর অন্যান্য স্কুলে তিনশত থেকে পাঁচ শত টাকা করে বেশি নিয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল দেশের বাহিরে থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে এক সদস্য ইনায়েত হোসেন চৌধুরী বলেন, টাকা আদায়ের ব্যাপার আমার জানা নেই। তবে টাকা নিলে প্রত্যেক শিক্ষার্থীকে টাকা ফেরত দেওয়া হবে। আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক কোন কথা বলতে রাজী হয়নি। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে তার কোন কতৃত্ব নেই সবই কমিটির ক্ষমতা বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho