1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জমি নিয়ে বিরোধ; অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনকে মারধর

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৪৪৯ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে সাত মাসের অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন উপজেলা চরভাটপাড়া গ্রামের মফিজুর রহমান শেখ (৪৫) তার স্ত্রী সাত মাসের অন্তসত্ত্বা রুমা বেগম (৩৫) এবং তার ভাই সজল শেখ (২৭)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের দীর্ঘদিন ধরে মৃত আবু তালেব শেখের ছেলেদের সাথে প্রতিবেশি সিরাজ শেখের বিরোধ চলছিল। বিরোধ নিরসনে বুধবার জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে ৭ মাসের অন্তসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। পরে তাদেরকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho