1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

খাতনার দাওয়াত নিয়ে সংঘর্ষ, চাচার দায়ের কোপে প্রাণ গেলো ভাতিজার

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৪৮৫ Time View

ফরিদপুর (নগর কান্দা) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সুন্নতে খাতনার দাওয়াত নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে ওবায়দুর কারিকর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শহীদনগর কোদালিয়া ইউনিয়নের ইশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঈশ্বরদী গ্রামের চাচা সিরাজ কারিকর ও ভাতিজা ওবায়দুর কারিকরের মধ্যে সুন্নতে খাতনার দাওয়াত ও অনুষ্ঠান নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে বাড়ির পাশে চাচা-ভাতিজার কথাকাটাকাটির একপর্যায়ে চাচা সিরাজ কারিকর রামদা দিয়ে ভাতিজা ওবায়দুরের মাথায় কোপ দেন। স্থানীয়রা ওবায়দুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওবায়দুর কারিকরের ভাই ফারুক কারিকর বলেন, ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মোস্তফা কারিকরের সুন্নতে খাতনার অনুষ্ঠান ছিল। এতে চাচা সিরাজ কারিকরকে দাওয়াত দেওয়ার পরও তিনি অনুষ্ঠানে আসেননি। এ নিয়ে শনিবার বিকেলে ওবায়দুরের সঙ্গে চাচা সিরাজ কারিকরের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সিরাজ করিকর রামদা দিয়ে আমার ভাই ওবায়দুরের মাথায় কোপ দেন। এতে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে সিরাজসহ আমাদের আরেক চাচা পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীর সহ আরও ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছরোয়ার হোসেন বলেন, সুন্নতে খাতনার দাওয়াত এবং অনুষ্ঠান নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারিতে চাচা সিরাজ কারিকর রামদা দিয়ে ভাতিজা ওবায়দুরের মাথায় কোপ দেয়। এতে ওবায়দুর কারিকর নিহত হয়েছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, সুন্নতে খাতনার দাওয়াত নিয়ে ইশ্বরদী গ্রামে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওবায়দুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho