1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৮২ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ী এক্স-প্রেস নামে একটি ট্রেন সকাল ৯ টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌছালে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম ঝুনু নামের এক বৃদ্ধা (৬৫) ঘটনাস্থলেই মারা যায়।

জাহানারা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী। নিহতের চার ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।

নিহতের স্বামী সালাম শেখ বলেন, হাঁসের খাবার শামুক আনার জন্য আমার স্ত্রী জাহানারা বেগম সকালে রেল লাইনের পাশে যায়। রেল লাইন পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার স্ত্রী কানে কম শুনতেন।
নগরকান্দা থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho