1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে জাল টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৮৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জাল টাকা সহ মো. রিপন মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুঁইশুর ইউনিয়নের দেবাশুর গ্রামের মো. মুনসুর মোল্যার ছেলে ও গোপালগঞ্জ শহরের বাগচি বাড়ি কমিশনার রোডের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী এলাকার মেসার্স ভাই ভাই বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে ভাংতি পাঁচ হাজার টাকা (৫০ টাকার নোট) নিয়ে জাল পাঁচ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে জাল টাকা টের পেয়ে উক্ত বেকারীর ম্যানেজার মো. বাবুল হোসেন ও পান্নু শেখ উক্ত মোটরসাইকেলের পিছু ধাওয়া করে রিপন মোল্লাকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে থেকে নিয়ে পুনরায় বিসিক শিল্পনগরীর ওই বেকারীতে নিয়ে আসে। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার এস আই ওবায়দুর রহমান ঘটনা স্থলে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা ভাঙ্গানোর বিষয়টি সে স্বীকার করে।

এসময় তার পরিহিত শার্ট ও প্যান্ট তল্লাশি করে আরো ৬ হাজার ২ শত জাল টাকা সহ মোট ১১ হাজার ২ শত জাল টাকা (দুইশত, পাঁচশত ও একহাজার টাকার নোট) হিরো গ্ল্যামার লাল রঙের স্বল্প ব্যবহৃত একটি আনরেজিস্ট্রার্ড মোটরসাইকেল, একটি স্মার্ট ফোন ও নগদ ২৮ শত আসল টাকা জব্দ সহ তাকে থানায় নিয়ে যান। মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho