1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

সালথায় চার মাস ধরে ভিজিডির চাল পাচ্ছে না খুশিদা বেগম

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৩৭ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামের কৃষক মিলন মোল্লার স্ত্রী খুশিদা বেগমের (৪১) নামে চার মাস আগে ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হলেও,  এ পর্যন্ত  চাল পায়নি উপকারভোগী।

তার নামে বরাদ্দকৃত চাল প্রতিমাসে কে বা কারা উত্তোলন করে নিয়ে যাচ্ছেন, তা বলতে পারছেন না ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য।

ঘটনার সত্যতা স্বীকার করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, খুশিদা বেগমের নামে বরাদ্দকৃত ভিজিডি চাল বোরকা পড়ে এসে কে  বা কারা উত্তোলন করে নিয়ে যায়, তা কিভাবে বলবো। কে উত্তোলন করে নিচ্ছেন, তার সন্ধান মিললে উক্ত চাল দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

চেয়ারম্যানের সঙ্গে তাল মিলিয়ে একই কথা বলেন ৪নং ওয়ার্ডের মেম্বার দিদার ফকির এবং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার সেলিনা বেগম।

খুশিদা বেগম বলেন, আমাদের চেয়ারম্যান শাহিনের কাছের লোক দেওয়ালীকান্দা গ্রামের ওবায়দুর মোল্লার ছেলে নাজমুল মোল্লা, আমার ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছিল। কিন্তু সে জানায়, আমার নামে কার্ড বরাদ্দ হয়নি। আমি গোপনে খোঁজ নিয়ে জানতে পারি, আমার নামে কার্ড হয়েছে। তবে চেয়ারম্যান মেম্বারদের কাছে বারবার গিয়েও,  এ পর্যন্ত আমি চাল পাইনি। আমার নামে বরাদ্দকৃত চাল চাইলে, চেয়ারম্যান আমার কার্ড বাতিল করার হুমকি দেয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) সালাউদ্দিন আইয়ুবী বলেন, ভুক্তভোগী মহিলা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho