1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে জাল টাকা দিয়ে প্রতারণার দায়ে রিপন নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪৩৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জাল টাকা সহ মো. রিপন মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুঁইশুর ইউনিয়নের দেবাশুর গ্রামের মো. মুনসুর মোল্যার ছেলে ও গোপালগঞ্জ শহরের বাগচি বাড়ি কমিশনার রোডের একজন বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (০২ এপ্রিল) রাতে গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী এলাকার মেসার্স ভাই ভাই বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে ভাংতি পাঁচ হাজার টাকা (৫০ টাকার নোট) নিয়ে পাঁচ হাজার জাল টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে জাল টাকা টের পেয়ে উক্ত বেকারীর ম্যানেজার মো. বাবুল হোসেন ও পান্নু শেখ ওই মোটরসাইকেলের পিছু ধাওয়া করে রিপন মোল্লাকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে থেকে নিয়ে পুনরায় বিসিক শিল্পনগরীর সেই বেকারীতে ফিরে আসে। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স সহ বিসিক শিল্পনগরীর সেই প্রতিষ্ঠানে এসে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল টাকা ভাঙ্গানোর বিষয়টি সে স্বীকার করে।

এসময় অভিযুক্ত রিপনের পরিহিত শার্ট ও প্যান্ট তল্লাশি করে আরো ৬ হাজার ২ শত জাল টাকা সহ মোট ১১ হাজার ২ শত জাল টাকা (দুইশত, পাঁচশত ও একহাজার টাকার নোট), হিরো গ্ল্যামার লাল রঙের স্বল্প ব্যবহৃত একটি আনরেজিস্ট্রার্ড মোটরসাইকেল, একটি স্মার্ট ফোন ও নগদ দুই হাজার আট শত আসল টাকা সহ তাকে থানায় নিয়ে যান।

পরে এবিষয়ে একটি মামলা হয়েছে বলে গণমাধ্যমকে জানান গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho