1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

মুকসুদপুরের দিগনগর ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলীর বিরুদ্ধে সরকারি জায়গায় দোকান ঘর নির্মাণের অভিযোগ

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৬৪৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলীর বিরুদ্ধে দিগনগর বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

সরে জমিনে গিয়ে জানা যায়, দিগনগর বাসস্ট্যান্ড সংলগ্ন শুকুর আলী চোকদারের জায়গা কোন এক সময় সিএন্ডবি -তে চলে যায়। সময়ের বিবর্তনে উক্ত জায়গা দীর্ঘদিন ধরে অটো গাড়ির অস্থায়ী স্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়ে আসছিলো। পরে দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী উক্ত জায়গায় ইট-বালু নামানোর অজুহাতে রাতের আঁধারে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করেন।

স্থানীয় অটোচালকেরা এঘটনার প্রতিবাদ করলে চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী ও তার সহযোগীরা তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি-ধমকি প্রদান করে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তারা।

পরে স্থানীয় অটো চালক জামাল শেখ, সিদ্দিক শেখ, ওমর ফারুক, লিটন শেখ, আলী মোড়ল, লিমন শেখ, ইমন, নাদিম, আল- আমিন, বায়েজিদ শেখ, বুলবুল শেখ সহ সকলে উক্ত সরকারি জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ বন্ধের দাবিতে চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারিতে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দেন।

একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি জায়গা দখলে অন্যদের বাঁধা না দিয়ে আপনি নিজেই ক্ষমতার অপব্যবহার করে সরকারি জায়গায় অবৈধভাবে কেন দোকান ঘর নির্মাণ করলেন?? এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী বলেন, ওই এলাকায় সকলেই কমবেশি ঘর নির্মাণ করেছে। তাই আমিও দোকান ঘর নির্মাণ করেছি।

এবিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ইমাম রাজী টুলু বলেন, আমি কোন অভিযোগ পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho