1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

রাজৈরে ৬ দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষ টাকার ক্ষতি আকাশ আহম্মেদ সোহেল:

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৫৩ Time View

মাদারীপুরের রাজৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আরো প্রায় ১০টি দোকান আংশিক পুড়ে যায়। সোমবার (৮ মে) বিকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীর পাড় হাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানায়, একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আবদুল হকের দোকানসহ বাসাবাড়ি, মনির, ওসমান, হানিফের ফার্নিচারের দোকান ও আলমগীরের ও মালেক মাতুব্বরের তুলার দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এসময় আরো ১০টি দোকান আংশিক পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, এ অগ্নিকান্ডে আমাদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাজৈর, টেকেরহাট ও ভাংগার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযেগিতায় আগুন নিভানো কাজে অংশগ্রহন করে আগুন নিয়ন্ত্রনে আনে।

রাজৈর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সোরহাব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho