1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে পরীক্ষায় নকল সরবরাহের দায়ে পিতার ২ বছরের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫৯৪ Time View

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে আসাদ জামান নামে এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ মে) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলার সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু। দণ্ডপ্রাপ্ত আসাদ জামান মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু জানান, উপজেলার সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে সকালে গণিত পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়টিতে যাওয়ার পর একজন শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে উত্তর সরবরাহ করেন অভিযুক্ত আসাদ জামান। বিষয়টি আমার নজরে আসলে তাৎক্ষনিক হাতেনাতে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসাদ জামান তার পুত্রকে মোবাইল ফোনের মাধ্যমে উত্তর পত্র সরবরাহ করেছেন মর্মে অপরাধ স্বীকার করে। প্রতিরোধ ও শাস্তির বিধান করার লক্ষ্যে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ১৯৮০ এর ধারা ৯ (খ)ধারায় অভিযুক্তকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho