1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৪১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

২০২২–২০২৩ অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-এর আওতায় সরকারের উন্নয়ন, অর্জন, সাফল্য সম্পর্কে অবহিতকরণ এবং সামাজিক সমস্যা যথা মাদক, যৌতুক, বাল্যবিবাহ, গুজব মোকাবেলায় করণীয় বিষয়ে গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দীননাথ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.মামুন খান।
গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো.মতিউর রহমান, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মো.শেখ মঞ্জুর আলী।

এছাড়াও অন্যদের মধ্যে রঘুনাথপুর দিননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বরজ কান্তি বিশ্বাস বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য কর্মকর্তা মো.আব্দুর রহিম নুরুন্নবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho