1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দা থানার ওসি মোঃ মিরাজ হোসেন জেলার শ্রেষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৪৩৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

নগরকান্দা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন ২০২৩ সালের এপ্রিল মাসের সার্বিক বিবেচনায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা) সোমবার (৯ মে) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেনের হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, বাল্য বিবাহ প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলালউদ্দিন ভুইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর সহ জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশ উপস্থিত ছিলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন হোসেন জানান, ‘আমি নগরকান্দা থানায় যোগদানের পর থেকে ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাজাহান (পিপিএম-সেবা) স্যারের দিকনির্দেশনা, পরামর্শ ও নগরকান্দা উপজেলাবাসী আমাকে আমার কাজে সহযোগিতা করায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে অবদান রাখার কারনে আমি এ পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho