1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৪০৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২৩– ২০২৪) নেতৃবৃন্দ।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক মো. আবদুন নূর দুলালের নেতৃত্বে কমিটির সকল নেতৃবৃন্দ শুক্রবার (১২ মে) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আলী আজম, মিসেস জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ এম মাসুদ আলী চৌধুরী, সহ-সম্পাদক এ. বি. এম. নূরে আলম (উজ্জল), মোহাম্মদ হারুন-উর রশিদ, সদস্য মহিউদ্দিন আহমেদ (রুদ্র), মো. মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন (সজিব), মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা, সুভাস চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho