1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৪৫১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত  হয়েছে।১২ মে,
শুক্রবার বিকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী মাদ্রাসা মাঠে ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন- আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১০ দফা দাবীতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  সহ-সভাপতি আইয়ুব আলী মুন্সী, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, মোঃ হারেছ ফকির, কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর ইয়াদ, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক ডাঃ ফারুক হোসেন, চরযশোরদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা, যুবদল নেতা, জাহিদ হোসেন অনিক, জাহিদ হোসেন জাহিদ, মোরাদ হোসেন তালুকদার প্রমুখ। দেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন দেশে যদি নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিএনপি সরকার গঠন করবে।  রাষ্ট্র নায়ক হবে তারেক রহমান কিংবা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরো বলেন সত্যিই এবার আওয়ামীলীগের সাথে খেলা হবে।
তারেক রহমানকে দেশে আনবো ও খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ।
পরে ১১ সদস্যবিশিষ্ট  ফুলসুতি ইউনিয়নের কৃষক দলের কমিটির নাম ঘোষনা করা হয়। এতে সভাপতি মহিউদ্দিন রানা ও সাধারণ সম্পাদক হিসেবে তারেক চৌধুরী কানন এর নাম ঘোষনা করা হয়। সব শেষে বেগম খালেদা জিয়াসহ সকল নেতা কর্মীর জন্য বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho