1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

গোপালগঞ্জে ফসলি জমির শ্রেণি পরিবর্তন ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ডিসি কাজী মাহবুবুল আলম

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৪৮৪ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে অবৈধভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন ও বালু উত্তোলন সহ সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় অসাধু একটি চক্র অবৈধভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে ভেকু মেশিন দিয়ে জমির মাটি কেটে ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে অবাধে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীরা এ বিষয়টি প্রশাসনকে জানানোর পর মাঝে মধ্যে দু /একটি অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চক্রের দুই একজন সদস্যকে বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে লক্ষ টাকা জরিমানা করলেও বাস্তবে এ চক্রের কর্মকাণ্ড কোন ভাবেই প্রতিহত করা যাচ্ছে না।

পরে জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এপ্রিল / ২৩ -এ সভাপতির বক্তব্যে তিনি এবিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারী কর্মকর্তাদেরকে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারী ও সরকারি খাসজমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম তার বক্তব্যে অপরাধমুক্ত গোপালগঞ্জ জেলা গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আমিনুর রহমানের সঞ্চালনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর, কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, গোপালগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল- মামুন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বী, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক হারুন- অর- রশীদ, জেল সুপার আল মামুন, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আলম বুলু, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহম্মদ আলী খান, মোজাম্মেল হোসেন মুন্না, মিজানুর রহমান মানিক, কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho