1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু আহত- ৩

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪৫৪ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো তিনজন।

নিহত বাবুল বিশ্বাস ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর গ্রামের তাকুব্বর বিশ্বাসের ছেলে।
সে তার শালিকার  বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামে তার শশুর ছালাম বেপারীর বাড়িতে আসে।
বিয়ের দিন শালীকার সাথে শালীকার শ্বশুরবাড়ি নগরকান্দা  উপজেলার মজলিসপুর গ্রামে বেড়াতে যায়। 
১৪ মে রোববার সকালে সেখান থেকে নগরকান্দা বাজারে এসে বাজার করে ভ্যানে চড়ে  মজলিসপুর যাওয়ার পথে বনগ্রাম নামক স্থানে পৌছালে ভিমরুলের আক্রমণে বাবুল বিশ্বাসসহ চারজন আহত হয়।

স্থানীয়রা বাবুল বিশ্বাস ও রাকিব মাতুব্বরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষনা করে। রাকিব মাতুব্বর হাসপাতালে ভর্তি রয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাসের মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনরা জানান।
নিহতের দশ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho