1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় বিএসটিআইয়ের অভিযান, বিপুল পরিমান নকল জুস ধ্বংস

  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৪৫৮ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের আর্টিফিশিয়াল ফ্লেভার দিয়ে তৈরী জুস, আইসবার, এডিবল জেলসহ বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্যপন্য ও শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোকদিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

এসময় অবৈধভাবে গড়ে উঠা আল্লাহর দান ফুড প্রোডাক্টস নামের একটি কারখানা থেকে এসকল নকল পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানার মালিক রবিউল  ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এসময় সঙ্গে ছিলেন ফরিদপুর জেলা বিএসটিআই এর পরিদর্শক প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
এসময় কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়।

জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানাটিতে বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক ও বোতল নকল করে নিম্নমানের অস্বাস্থ্যকর আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিভিন্ন নকল ও ভেজাল খাদ্যপণ্য তৈরী করে বাজারে বিক্রি করতেন কারখানার মালিক রবিউল ইসলাম।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল জুস তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাটি সীলগালা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলমান  থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho