1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদ অফিসের শুভ উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৭২৫ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) থেকে শহিদুল আলম মুন্নাঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিক ঐক্য পরিষদের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
১৮ মে (বৃহস্পতিবার) বিকাল ৫ টায়
কাশিয়ানী মুক্তিযোদ্ধা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এ অফিসের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
উদ্বোধন অনুষ্ঠান শেষে, মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি, মোঃ ফাহিদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায়, সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
বিশেষের অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম, এমএ খালেক কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরাফত হোসেন লাভলু মৃধা, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুজ্জামান, আবুল বাশার মোল্লা, সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি নিজামুল আলম মোরাদ, সাধারণ সম্পাদক মিল্টন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো, মোরশেদুল হাসান, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, মিরান হোসেন মিয়া, সমবায় কর্মকর্তা মো, মোরাদ মিয়া সহ ঐক্য পরিষদের সকল সাংবাদিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho