1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

মুকসুদপুরে দুষ্কৃতিকারীদের হামলায় আ. লীগ নেতা সহ আহত-৬, হামলা, লুটপাট ও ভাংচুরের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪৯৪ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী মিঠুন বৈদ্য (৪৫) সহ ৬ জনের ওপর হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। পরে হামলায় আহত মিঠুন বৈদ্য ঘটনার দিন গত মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে এবং ভুক্তভোগীরা জানান, মিঠুন বৈদ্য জনস্বার্থে ও কৃষকদের কৃষিকাজে সেচ এবং বিলের পানি নিষ্কাশনের জন্য জলিরপাড় ইউনিয়নের দক্ষিণ জলিরপাড় খালের সুইচ গেট হতে গজারিয়া খাল খনন কাজের তত্ত্বাবধানে ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় দক্ষিণ জলিরপাড় এলাকার সঞ্জিত বাগচীর ছেলে সাগর বাগচী (৩৩), রমেশ বাগচীর ছেলে বিদ্যুৎ বাগচী (৫৫), অখিল তালুকদারের ছেলে উত্তম তালুকদার (৩৫), পেলু বাগচীর ছেলে মিন্টু বাগচী (৫০), পাগলা বাগচীর ছেলে শিশির বাগচী (৩৫), রতন বাড়ৈর ছেলে উদয় বাড়ৈ সহ আরো অজ্ঞাতরা পূর্বে দাবিকৃত চাঁদার অর্থ না পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিঠুন বৈদ্য সহ ভেকু মেশিনের চালক, হেলপার সহ মোট ৬ জনের ওপর হামলা চালিয়ে তাদের নিকট থেকে নগদ অর্থ, স্বর্ণের চেইন, মোবাইল ফোন, ভেকু মেশিনের দুইটি ব্যাটারি ও দুই ড্রাম ডিজেল লুট করে এবং ভেকু মেশিন ভাংচুর করে পালিয়ে যায়।

অভিযোগ পেয়ে পুলিশ আসামিদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছেন বলে গণমাধ্যমকে জানান সিন্দিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির আইসি শওকত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho