1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জেলা মৎস্যজীবি লীগের ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষে নগরকান্দায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৬১১ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা মৎস্যজীবিলীগের ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষে নগরকান্দায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান এর নিজ বাড়ী উপজেলার শশা গ্রামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্যজীবিলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপে ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।

উপজেলা মৎস্যজীবিলীগের যুগ্ন- সচিব তালুকদার মিজান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সদস্য সচিব ফরিদ আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন রিয়া রাথিন গ্রুপের কো- চেয়ারম্যান শারমিন আক্তার, নগরকান্দা পৌর মৎস্যজীবিলীগের আহবায়ক আক্রামুজ্জামান টিটো, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীরসহ জেলার সকল উপজেলার মৎস্যজীবিলীগের নেতৃবৃন্দ।

আগামী ২৭ মে ফরিপুরের কবি জসীমউদ্দিন হলে জেলা মৎস্য জীবিলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে কাজী আব্দুস সোবহান জানান।

সদস্য সচিব ফরিদ আহম্মেদ সকল উপজেলার নেতা কর্মীদেরকে ২৭ মে সম্মেলন সফল করার লক্ষে সম্মেলনে যোগদান করার জন্য আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho