1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

নগরকান্দায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬২০ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও বসুন্ধরা গ্রুপের পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া সমর্থিত আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা সোমবার সকালে উপজেলা দলীয় কার্যালয় হতে তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করে।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ  কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্যা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক কাউন্সিলর ইউনুছ শেখ, মহিলা লীগের সাবেক সভাপতি নাসিমা আক্তার, আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার, যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর, মোরাদ হোসেন, নিজাম শেখ, আবুল হোসেন মেম্বার, শহিদুল ইসলাম, আরজু মিয়া, আজিজল শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আল আমিন বাবু, সাধারণ সম্পাদক কামরান হোসেন প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

এছাড়া বিকালে উপজেলা দলীয় কার্যালয় হতে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সমর্থিত আওয়ামিলীগ ও তার অংগসংগঠনের নেতা কর্মীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের নেতৃত্বে অনুরুপ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে  সমাবেশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho