1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

কোটালীপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪৫৯ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই সন্তানের জনক ধর্ষক মতিয়ার রহমান মুন্সি (৬০) কে বুধবার (২৪ মে) সন্ধ্যায় হিরণ বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

সে কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত আবুল হাসেম মুন্সির ছেলে এবং মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের পরিদর্শক।

গত মঙ্গলবার (২৩ মে) সকালে মধ্য হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই শিশুটি অন্যান্য শিক্ষার্থীদের সাথে সকাল ৭টায় স্ত্রী মাসুদা বেগমের গণশিক্ষা কেন্দ্রে পড়তে গেলে ধর্ষক মতিয়ার পড়ার ছলে পার্শ্ববর্তী নির্জন ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শিশুটিকে। ভয়ে এ ঘটনা কাউকে না জানালেও পর দিন বুধবার (২৪ মে) সকালে পড়তে পাঠালে ফেরত আসে ভুক্তভোগী শিশুটি। জিজ্ঞেস করলে সে মা বাবাকে উক্ত ঘটনাটি জানায়। পরে তারা মেয়েটিকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিসার জন্য তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে প্রেরণ করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন— থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে, আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে মতিয়ার রহমান মুন্সিকে বিবাদী করে গত ২৪ মে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho