1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ফরিদপুর জেলা মৎস্যজীবিলীগের ত্রি- বার্ষিক সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪৭৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের ত্রি- বার্ষিক সম্মেলন জমকালো আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হবে ২৭ মে শনিবার ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হলে।

জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
সম্মেলনের শুভ উদ্বোধন করবেন আওয়ামী মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, আওয়ামী মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে আজাদ, যুগ্ন- সাধারণ সম্পাদক ঝর্না হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক অমিতাভ বোস, কেন্দ্রীয় মৎস্য জীবিলীগের সহ-সভাপতি আতিকুর রহমান খান নান্নু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমানসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানাগেছে।
নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের আহ্বায়ক  দেলোয়ার হোসেন বিশ্বাস বলেন কাজী আব্দুস সোবহান তিল তিল করে ফরিদপুর জেলা মৎস্যজীবিলীগ দাঁড় করেছে। জেলার সভাপতি হিসেবে তারই প্রাপ্য। আশা করি তিনিই ফরিদপুর জেলার সভাপতি হবেন ইনশাআল্লাহ।
নগরকান্দা উপজেলা মৎস্য জীবিলীগের যুগ্ন- সচিব তালুকদার মিজানুর রহমান বলেন ফরিদপুরের নয় উপজেলায় আওয়ামী মৎস্যজীবিলীগকে সুসংগঠিত করেছে বর্তমান জেলার আহ্বায়ক কাজী আব্দুস সোবহান। আমরা ফরিদপুর জেলার মৎস্য জীবিলীগের নেতৃবৃন্দ কাজী আব্দুস সোবহানকেই জেলার সভাপতি হিসেবে পেতে চাই। সিনিয়র নেতৃবৃন্দরাই সেই সিদ্ধান্ত দিবেন বলে আমি আশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho