1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত গোপালগঞ্জে ইনশাল্লাহ মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে__ডাঃ কে এম বাবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি জয়ী চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

নগরকান্দায় মোবাইলের আইএমই নম্বর পাল্টানো চক্রের ৬ সদস্য আটক করেছে থানা পুলিশ

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪৩৯ Time View

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

মোবাইল ফোন চুরি করে মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে বিক্রয় চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ। ২৭ মে দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা এলাকার গজারিয়া বাজারে কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন যাবত চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি করে ওই দোকানে বিক্রি করে। পরে দোকানে ডিভাইসের মাধ্যমে মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে তা পরে বিক্রি করে।

২৬ মে সন্ধ্যা ৬টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিলের দিক নির্দেশনায় নগরকান্দা থানার এসআই সেলিম মোল্যা ও এএসআই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত দোকানে বিশেষ অভিযান চালায়। এ সময় দোকানে ল্যাপটপ ডিভাইসের মাধ্যমে মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনের কাজ চলা অবস্থায় ৬ জন সক্রিয় সদস্যকে আটক করে।

এ অবস্থায় তাদের নিকট থেকে ২৮ টি মোবাইল ফোন, ৩ টি ল্যাপটপ ও ৪ টি মোবাইল সফটওয়ার ডিভাইস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপিনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস(২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ(২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামানিকের ছেলে মেহেদী হাসান (১৯)।

এ সময় ওসি মিরাজ হোসেন জানান আসামীরা তাদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছে। এদের বিরুদ্ধে ২৬ মে রাতে নগরকান্দা থানায় ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২৭ মে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, আইএমই নম্বর পরিবর্তনের ফলে প্রযুক্তির মাধ্যমে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে আমাদের সমস্যা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho