1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪৭৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদ্য নির্বাচিত গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৫ মে) সভাপতি ও সাধারণ সম্পাদককে গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. মাসুম সিকদার ও সাধারণ সম্পাদক শেখ মো. কামিল সরোয়ার কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় লতিফপুর ইউপি চেয়ারম্যান মো.জাফর হোসেন (কালু), নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মোল্যা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদ্যসমাপ্ত গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচনে মাসুম -কামিল প্যানেল থেকে ২১ জন এবং ইলিয়াছ- লিটন প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজধানীর বনানীর নিজ বাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২০ মে গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩–২০২৫) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho