1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহে শ্রেষ্ঠ করদাতাদের সন্মাননা স্মারক প্রদান

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৬১৫ Time View

মধু মতি কণ্ঠ ডেক্সঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।২৮ মে,
রোববার সকালে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল।
শ্রেষ্ঠ করদাতার সন্মাননা স্মারক প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলা পরিষদ, মুকসুদপুর পৌরসভা, কাশালিয়া ইউনিয়ন পরিষদ, রাঘদী ইউনিয়ন পরিষদ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, কাওয়ালদিয়া গ্রামের শফিকুল ইসলাম, কেন্দুয়া গ্রামের হাসমত আলী মল্লিক, ঘেচুয়াগোল্লা গ্রামের মোবারেক মুন্সী, মধ্যবনগ্রামের মিনি বেগম, বাটিকামারীর অধীর কুমার দত্ত, চাওচা গ্রামের হাফিজুর রহমান, দাশেরকান্দি গ্রামের সাহিদুর রহমান টুটুল, মোচনার শাহ আলম মিয়া এবং কলিগ্রামের গ্লোরিয়া পাপড়ী বৈদ্য প্রমুখ। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হয়েছেন পৌর সহকারি কর্মকর্তা মোশারফ হোসেন, বাটিকামারী ইউনিয়ন সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং গোহালা ইউনিয়ন সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho