1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

সুযোগ পেলে ভয়ংকর শকুনের থাবা দেবে বিএনপি: শাজাহান খান

  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪৪৪ Time View

আকাশ আহম্মেদ সোহেল:
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান বলেন, বিএনপি এখন যে আন্দোলন করছে মনে হয় বিএনপি যেন ভদ্র হয়ে গেছে। বিএনপির পিছনে একটা পর্দা আছে, এই পর্দার অন্তরালে তার ভয়ংকর দৃশ্য লুকিয়ে আছে। সুযোগ পেলে সেই ভয়ংকর দৃশ্য সেই শকুনের থাবা এই বাংলার মানুষের উপরে দিবে বিএনপি। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে, যেন বিএনপি কোনভাবেই বাংলাদেশের ক্ষমতায় এসে, বাংলার মানুষকে হত্যাযোগ্য করতে না পারে এবং বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট করতে না পারে। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

রোববার (২৮ মে) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকায় শতবছরের পুরনো ঐতিহ্যবাহী কুম্ভমেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

শাজাহান খান আরো বলেন, কথায় আছে, “ইজ্জত যায় না ধুইলে, খাইসলৈথ যায় না মরলে”। বিএনপির খাইসলৈথ যায় নাই, ওরা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় থাকার জন্য হত্যাকাণ্ড করেছে, ক্ষমতায় যাওয়ার জন্য হত্যাকাণ্ড করেছে। আগামীতেও যদি ক্ষমতায় আসে এই ধরনের হত্যাকাণ্ড করবে খালেদা জিয়া। অর্থাৎ আমাদের কাছে পরিষ্কার, খালেদা জিয়ার বিএনপি ক্ষমতায় আসলে হত্যাকাণ্ড করবে।

এসময় মহামানব গনেশ পাগল সেবাশ্রমের সভাপতি প্রণব কুমার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন শাহ মিয়া, কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস, রাজৈর থানার ওসি আলমগীর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho