1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

গোপালগঞ্জে এমপি’র স্বাক্ষর জাল করে সুবিধা নিতে গিয়ে আটক হলেন ২ প্রতারক

  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪৯৩ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র স্বাক্ষর জাল করে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সুবিধা নিতে গিয়ে পুলিশের নিকট গ্রেপ্তার হলেন দুই প্রতারক। গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার আড়ংঘাটা থানার গাইকুর গ্রামের মৃত কফিল উদ্দিন শেখের ছেলে এস এম সুলাইমান (৬৫) ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পাটগাতি গ্রামের মৃত আকমাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫৬)।

বিষয়টি নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা। তিনি বলেন, গত সোমবার (২২ মে) সকাল ১০ টার দিকে মাননীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম স্যারের একটি ভিজিটিং কার্ড দেখিয়ে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্যারের সাথে সাক্ষাৎ করার অনুমতি প্রার্থনা করেন। পরে স্যারের অনুমতি সাপেক্ষে তারা দুইজন রুমের ভিতরে গিয়ে চীফ স্যারকে সেই কার্ডটি দেখান যার অপর পাশে “বরাবর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। জনাব শুভেচ্ছা নিবেন। শেখ শহিদুল ইসলাম নামক একজনকে পাঠালাম। সার্বিক সহযোগিতার সুপারিশ করছি __ শেখ সেলিম”। পরে বিষয়টি সন্দেহ হলে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. এম জুলকদর রহমানকে জানানো হয়। পরে তিনি ভিজিডিং কার্ডে উক্ত লেখা ও স্বাক্ষর জাল মর্মে নিশ্চিত করলে অভিযুক্তদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করি। মামলা নং –৪৩, তারিখ ২২/০৫/’২৩, ধারাঃ ২০০/৪১৯/৪৬৭/৪৬৮/৪৭১ দঃবিঃ। পরে আদালতের মাধ্যমে অভিযুক্ত দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho