1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি

ন্যায়কুঞ্জ’ বিচারপ্রার্থী- বিশ্রামাগার – প্রধান বিচারপতির অনন্য উদ্যোগ __ বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৬০ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী’র সদয় অভিপ্রায় অনুসারে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামকরণে বিচারপ্রার্থী – বিশ্রামাগার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন মাননীয় প্রধান বিচারপতির অভিপ্রায় অনুসারে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা হলে বিচারপ্রার্থী মা-বোন সহ সকলেই এখানে অপেক্ষা করে খানিকটা স্বস্তিবোধ করবেন। এছাড়াও এখানে মায়েরা তাদের শিশু বাচ্চাদেরকে নিরাপদে দুধ পান করাতে পারবেন।

গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো.মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, জেলা সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায় ও সহকারী জজ মাসুমা রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র সকল বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌঁসুলি, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, জেল সুপার, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, আইনজীবী সহ গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পৌঁছালে সেখানে তাকে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন জেলা বিচার বিভাগের সকল বিচারকগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আইনজীবীদের সাথে মামলার জট নিরসনে করণীয় সম্পর্কে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho